ঢাকাTuesday , 23 August 2022
  • অন্যান্য

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান স্যার।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

অদ্য ২৩ আগস্ট ২০২২খ্রিঃ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান,তিনি সাতক্ষীরা জেলায় যোগদান করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
নবাগত পুলিশ সুপার মহোদয়কে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃসজিব খান (প্রশাসন ও অর্থ),অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস(ক্রাইম এন্ড অপস)ও সদর সার্কেল,তালা সার্কেল, দেবহাটা সার্কেল, কালিগঞ্জ সার্কেল।
তিনি যোগদান করে সাক্ষাৎ করেন অত্র জেলার আগত অতিথি আইজিপি মহোদয়ের সহধর্মিনীর সাথে এবং তিনি সকল অফিসার ইনচার্জ এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথেও সৌজন্য সাক্ষাৎকার ও মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় শেষে তিনি সাতক্ষীরা জেলা বাসির কাছে দোয়া চেয়েছেন তার উপরে যে দায়িত্ব তিনি সঠিক ভাবে পালন করতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।