ঢাকাTuesday , 23 August 2022
  • অন্যান্য

কোটচাঁদপুরে কলা বাগানে গাঁজার চাষ, গাছসহ কালু গ্রেফতার।

Link Copied!

 

মনা, যশোর জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ৩নং কুশনা ইউনিয়নের তালসার পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ কালু শেখ(৪৫) অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছের চাষাবাদ/উৎপাদন করে আসছে মোঃ কালু শেখ(৪৫)।

এমন তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি রবিবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ৩নং কুশনা ইউনিয়নের তালসার পূর্বপাড়া গ্রামস্থ জনৈক মৃত মনিরুল ইসলাম এর লিজ(কট) নেওয়া জমিতে চাষকৃত কলা বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের মৃত দাউদ শেখের ছেলে মোঃ কালু শেখ(৪৫)কে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে তার কলা বাগানের ভিতর হতে গোপনে চাষকৃত বিভিন্ন সাইজের সবুজ সতেজ ৩০টি গাঁজা গাছ যার ওজন ৮ কেজি ৫’শ গ্রাম এবং নগদ ১ হাজার ৫০/- টাকাসহ উদ্ধার করে র‌্যাব।প্রাথমিক জিঞ্জাসাবাদে গ্রেফতারকৃত আসামী এ বিষয়ে তার নিজ সম্পৃক্ততার কথা স্বীকার করেছে ।জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।