ঢাকাTuesday , 23 August 2022
  • অন্যান্য

খুলনার পাইকগাছায় বাল্যবিবাহ রোধে তথ্যকার্ড প্রদান।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছায় বাল্যবিবাহ রোধে তথ্য কার্ড প্রদান করা হয়েছে। (মঙ্গলবার) ২৩ আগষ্ট বিকালে উপজেলার লস্কর ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামে ১২ থেকে ১৭ বৎসর বয়সী কিশোরীদের বয়স ১৮ বৎসর পূর্ণ হওয়ার তথ্য সম্বলিত এ তথ্যকার্ড প্রদান করা হয়। এ তথ্য কার্ডে আরও আছে উপজেলা নির্বাহী অফিসার ও ব্র্যাক অফিসের মোবাইল নম্বর এবং টোল ফ্রি ১০৯ নম্বর যার মাধ্যমে বাল্য বিবাহ বন্ধে আইনি সহায়তা নিতে সকলেই ব্যবহার করতে পারবে।পল্লীসমাজের আয়োজনে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সহযোগীতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাল্যবিবাহ রোধে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও কিশোরীদের হাতে তথ্য কার্ড তুলে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। পল্লীসমাজের সভাপ্রধান মিনতি রানীর সভাপতিত্ব এসময় আরও উপস্থিত ছিলেন খড়িয়া সবুজকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই পদ মিস্ত্রি, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির এ্যাসোসিয়েট অফিসার আছাদুল ইসলাম, কিশোরী ও পল্লীসমাজের নের্তৃবৃন্দ সহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।