ঢাকাTuesday , 23 August 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে ব্রাকের বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমম্বয় সভা।

Link Copied!

রহিমা খাতুন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ নিয়ামতপুরে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে বাল্যবিবাহ অন্তরায় হিসেবে কাজ করছে। বাল্যবিবাহ বন্ধ করতে হলে সমাজের সবাইকে সজাগ থাকতে হবে। ছেলে-মেয়েদের অল্প বয়সে বিয়ে না দেয়ার জন্য মা- বাবাকে নিরুৎসাহিত করার আহ্বান জানান তিনি।

এসোসিয়েট অফিসার (সেলপ) এর আফরোজ আইরিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক(সেলপ) আবু সায়েম, চৈতন্য দেবনাথ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সুশীল সমাজ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।