ঢাকাMonday , 22 August 2022
  • অন্যান্য

অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা

admin
August 22, 2022 8:47 pm
Link Copied!

 

 

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার সুযোগ্য ও জনবান্ধব পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা মহোদয়ের বদলিজনিত কারণে অদ্য ২২/০৮/২০২২ খ্রিঃ তারিখ জয়পুরহাট পুলিশ লাইন্স, ড্রিলশেডে পুলিশ সুপার মহোদয়কে বিদায় সংবর্ধনা প্রদান করেন জেলা পুলিশ, জয়পুরহাট।

উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়কে বিদায়ী সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা পুলিশ, জয়পুরহাট এর পক্ষ থেকে জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জয়পুরহাটসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপার মহোদয়কে জয়পুরহাট থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ জনাব এ.কে.এম আলমগীর জাহান, জেলা নারী পুলিশের পক্ষ থেকে এসআই (নিঃ) চন্দ্রিমা অধিকারী, শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুল, জয়পুরহাট এর পক্ষ থেকে প্রধান শিক্ষক জনাব আব্দুর রহমান ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ, জয়পুরহাট এর সকল সদস্যদের জন্য মঙ্গল কামনা করেন। জয়পুরহাট জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রথম পুলিশ সুপার হিসেবে কর্মস্থলের জেলা। জেলা পুলিশ, জয়পুরহাট এর প্রতিটি সদস্য পুলিশ সুপার মহোদয়ের অন্তরে গাঁথা হয়ে থাকবে বলে তিনি ব্যক্ত করেন। জেলা পুলিশের সকল সদস্য পুলিশ সুপার মহোদয় ও তার পরিবারের জন্য দোয়া করেন।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের সদস্যগণ পুলিশ সুপার মহোদয় সম্পর্কে বলেন, জয়পুরহাট জেলায় পুলিশ সুপার মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে আমরা জয়পুরহাট জেলা পুলিশ মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে আপনার দিক নির্দেশনায় জয়পুরহাট জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি কোনরূপ সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যতীত স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করেছি। জয়পুরহাট জেলার ৩২ টি ইউনিয়ন পরিষদ, ক্ষেতলাল ও পাঁচবিবি পৌরসভা নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের সহায়তায় সম্পন্ন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছি। যাতে ছিল আপনার এক অনন্য ভূমিকা। আপনি বাংলাদেশ পুলিশের একজন রোল মডেল। আপনার জন্য জয়পুরহাট জেলা পুলিশ জনমনে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। তারই উৎকৃষ্ট উদাহরণ হল দুই দফায় জয়পুরহাট জেলায় ৪৪ জনকে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া। যাদের মধ্যে অধিকাংশই ছিল গরিব ও দুস্থ পরিবারের সন্তান। বিধায় বিগত নিয়োগ দুইটি নিয়ে জয়পুরহাট জেলা পুলিশ বিভিন্ন গনমাধ্যম ও মিডিয়ায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। আপনার অবদানে গত ২২-০৬-২০২২ খ্রিঃ জয়পুরহাট জেলার সার্কিট হাউস মাঠে জয়পুরহাট জেলায় ১০০ জন মাদক ব্যবসায়ীর স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন এবং অবৈধ কিডনি পাচার চক্রের প্রতারণার শিকার ১৫ জন অসহায়, দুস্থ ও অসুস্থ কিডনি দাতাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয়। বর্ণাঢ্য উপস্থিতিতে জেলা পুলিশ জয়পুরহাটের আয়োজনে ৩০ হাজার লোকের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়। গত ২২-০৬-২০২২ খ্রিঃ তারিখ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় দৃষ্টি নন্দন, মনোমুগ্ধকর ও ইতিহাস সমৃদ্ধ মুক্তিযুদ্ধ কর্নার “গৌরবময় স্বাধীনতা” শুভ উদ্বোধন করেন। “গৌরবময় স্বাধীনতা” প্রতিষ্ঠার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় পুলিশ সুপার মহোদয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় “গৌরবময় স্বাধীনতা” মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন করেন। মুক্তিযুদ্ধ কর্নারে পুলিশ লাইন্সের অফিসার ফোর্সের এবং সাধারন জনগনের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধির জন্য মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের ইতিহাস ফুটিয়ে তোলা হয়। তাতেও আপনার ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ করার মত দৃঢ় পদক্ষেপ। আপনি আমাদের জন্য জয়পুরহাট জেলা পুলিশ লাইন্সের আধুনিক ডাইনিং মেস, জয়পুরহাট পুলিশ লাইন্স-এ পুলিশ সদস্যদের সুবিধার্থে কফি চত্বর, আধুনিক মানের ক্যান্টিন চালু, আমাদের কর্মস্পৃহা বাড়ানোর জন্য জেলা পুলিশ লাইন্স এর প্রধান ফটক সংলগ্নে দৃষ্টি নন্দন, মনোমুগ্ধকর “পুনাক রোজ গার্ডেন” ও “ROSE PARADISE”, পুলিশ লাইন্স এ সংস্কারকৃত আধুনিক ক্যান্টিন, পুলিশ সদস্যদের আবাসন, পোশাকপরিচ্ছদ, রেশন, সাজসরঞ্জামাদি, চিকিৎসা সকল ক্ষেত্রে সার্বিক কল্যাণ নিশ্চিত, দক্ষ কর্মকর্তাদের প্রণোদনা প্রদান, ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি ছিল বড় কার্যক্রম। এছাড়াও আপনার জেলা পুলিশ, জয়পুরহাটের সদস্যদের জন্য অবদানের কথা বলে শেষ করা যাবে না। আপনি আমাদের চিন্তায় সবসময় মগ্ন থাকতেন। আমরা জেলা পুলিশ, জয়পুরহাট আপনার এই অবদানের কথা চিরস্মরনীয় হয়ে থাকবো। জেলা পুলিশ, জয়পুরহাট আপনার মত ভালো মানুষ পুলিশ সুপার হিসেবে পেয়ে ধন্য।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল) এবং জনাব এ.কে.এম আলমগীর জাহান(ওসি সদর), জনাব সাহেদ আল মামুন (ওসি ডিবি) সহ জয়পুরহাট জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।