বাঘা(রাজশাহী)প্রতিনিধি।
রাজশাহীর বাঘা উপজেলার শিমুলতলী নদীর ঘাট হতে বন্যপাখি সংরক্ষণ সহ ক্রয়-বিক্রয়ের সময় ১১০ টি পাখি (ঘুঘু) সহ ২ জনকে আটক করেছে বাঘা থানা পুলিশ।
সোমবার(২২ আগস্ট) দুপুরে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন এর দিক-নির্দেশনায় এএসআই আব্দুর রহিম মন্ডল ও সঙ্গীয় ফোর্স এই পাখি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওসি মো:সাজ্জাদ হোসেন সাজু ও ওসি (তদন্ত) মুহঃ আব্দুল করিম পাখিগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর এলাকার মো: চান্দু রহমানের ছেলে মো: সোহেল রানা (৩১) ও পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর এলাকার মহসীন মন্ডলের ছেলে ইউনুস মন্ডল (৫৫)।
জানা যায়, অনেক দিন ধরে মো: সোহেল রানা পাখি ধরে ধরে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করতেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে শিমুলতলী এলাকা হতে হাতে নাতে ধরে বাঘা থানা পুলিশ। ইউনুস মন্ডল একই সময়ে সোহেল রানার থেকে পাখি কিনতে যান। সেই সময়েই তাদের কে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন জানান, মো: সোহেল রানা ও ইউনুস মন্ডল অবৈধভাবে বন্যপাখি সংরক্ষণ ও বিক্রি করতেন। গোপন তথ্যে জানতে পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনার সত্যতা পাওয়ায় দুইজনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে এবং তাদেরকে আদালতে চালান করা হবে। বন্যপাখি রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে মানুষকে সচেতন হতে
