ঢাকাMonday , 22 August 2022
  • অন্যান্য

দেবহাটা থানা পুলিশের অভিযানে ১৫ (পনের) বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকউদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২১/০৮/২০২২ তারিখ, এসআই(নিঃ) মাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন ৪ নং নওয়াপাড়া ইউনিয়নের উত্তর নাংলা হইতে ১৫ (পনের) বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ হাফিজুল ইসলাম(৫০), পিতা-মৃত ওহাব আলী মৃধা ,স্থায়ী: গ্রাম- ছুটিপুর, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি মাদকমালা রুজু করা হয়। আসামীকে ইং-২২/০৮/২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।