মোহাম্মদ ইউনুছ অভি
টেকনাফ উপজেলা প্রতিনিধি
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাসটার্মিনালস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দক্ষিণে টেকনাফ টু কক্সবাজারগামী পাকা রাস্তার উপর একটি প্রাইভেটকারে করে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ কক্সবাজার এর আভিযানিক দল ২০/০৮/২০২২ তারিখ অনুঃ ১২.২০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে মোঃ শাহীন (১৯),পিতা-নবী হোসেন, মাতা-সামেদা খাতুন, সাং-মুন্ডাল ডেইল (দক্ষিণ পাড়া), ওয়ার্ড নং- ০১, ইউপি-সাবরাং, থানা- টেকনাফ, জেলা কক্সবাজরকে গ্রেফতারসহ তার হেফাজতে থাকা একটি প্রাইভেটকার জব্দ করে। ধৃত ব্যক্তিকে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে স্বীকার করে যে তার হেফাজতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ ও গাড়ি তল্লাশী করে চালকের সীটের ডান পাশে দরজার স্পিকার বক্সের ভিতর রক্ষিত অবস্থায় সর্বমোট ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায় জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
