রহিমা খাতুন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ উপজেলা শাখার উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান ইমন। শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সদস্য আবেদ হোসেন মিলন, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হুমায়ুন কবির, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু প্রমূখ।
শোক সভার আলোচনায় বক্তারা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান।
