সিরাজগঞ্জের বেলকুচিততে দ্রুতগামী বালুর ট্রাক চাপায় তারেক হোসেন (২৩) নামে ১ যু্বকের মৃত্যু হয়েছে। নিহত যুবক তারেক এনায়েতপুর থানার মহেশপুর চরের নুর ইসলামের ছেলে। সে বেতিল বাজারে মোবাইল মেরামতের কাজ করত। প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ সোমবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে যমুনা এলাকার বাসিন্দা মান্নান ফকিরের একটি বালুবাহী ট্রাক এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের আজগড়া নামক স্থানে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তারেক হোসেন গুরুতর আহত হলে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
