ঢাকাSunday , 21 August 2022
  • অন্যান্য

পাটকেলঘাটায় ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা।

Link Copied!

 

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি ||

পাটকেলঘাটায় তালা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২০০৪ সালে ২১শে আগস্ট জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর বর্বর গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২১ আগস্ট) বিকাল ৫ টায় বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই এই স্লোগানে পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোজাফফর রহমানের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ তালা উপজেলা শাখার বার বার নির্বাচিত সংগ্রামী সভাপতি জননেতা শেখ নুরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ তালা উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার।এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।