ঢাকাSunday , 21 August 2022
  • অন্যান্য

যশোরে সাবেক এমপি এ্যাড রওশন আলী ও খান টিপু সুলতানের শাহাদাৎ বাষিকি পালন।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর জেলা আওয়ামী লীগের সাবেক দু’ সভাপতি এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রওশন আলী ও খান টিপু সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আসাদুজামান মিঠু। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জহুর আহমেদ। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও প্রয়াত রওশন আলীর ছেলে অ্যাডভোকেট আবু সেলিম রানা, সদস্য ও প্রয়াত খান টিপু সুলতানের ছেলে সুলতান সাদাব, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলম, রাফেদ রেজা রতন, প্রদীপ দাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আসাদুজ্জামান সুমন, মুক্ত খান, নাজমুল হোসেন, এম.এইচ সোহাগ, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম, সাঈদ হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মরণসভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্ম রওশন আলী ও খান টিপু সুলতান সম্পর্কে জানে না। রওশন আলী ছিলেন জনমানুষের নেতা। মানুষ যার কাছে খুব সহজে পৌঁছাতে পারতো, নিজেদের সমস্যা ও দাবি দাওয়া পেশ করতে পারতো। অন্যদিকে খান টিপু সুলতান ১৯৭১ সালে রণাঙ্গনে যেমনি ছিলেন অকুতোভয় বীর। তেমনি তিনি রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার উন্নয়নে কাজ করেছেন। এ দু’ নেতাই জনগণের সার্বিক উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন। দু’জনেই এ প্রজন্মের রাজনীতিকদের জন্য আদর্শ। তাদের জীবন থেকে শিক্ষা নিতে হবে। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ ইমামুল কবির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।