ঢাকাSunday , 21 August 2022
  • অন্যান্য

১৩ মাসে চার বার জেলার শ্রেষ্ঠ ওসি সাজ্জাদ হোসেন।

Link Copied!

 

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী জেলা প্রতিনিধি।

রাজশাহীর বাঘা থানায় ১৩ মাস আগে যোগদান করেছেন ওসি মোঃ সাজ্জাদ হোসেন। এরিমধ্য চার বার নির্বাচিত হয়েছেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে। রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) এর কাছ থেকে চতুর্থ বারের মতো পেলেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরুস্কার।

২০২২ সালের রবিবার ২১ আগষ্ট জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন হাতে সার্টিফিকেটসহ ক্রেস্ট তুলে দেন। সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখা,সামাজিক ভাবে জনসাধারণের সু-সম্পর্ক রক্ষা ও ন্যায় সংগত দায়িত্ব পালন করায় মোঃ সাজ্জাদ হোসেন কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) পুরস্কার দেয়া হয়।

থানা সূত্রে জানাযায়, গতবছরের ৪ জুলাই অফিসার ইনচার্জ হিসেবে বাঘা থানায় যোগদান করেন ওসি সাজ্জাদ হোসেন। যোগদানের পরে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখা, সামাজিকভাবে অপরাধ দমন ও জনসাধারণের সু-সম্পর্ক বজায় রাখাসহ মাদক নির্মূলে সর্বাধিক গুরুত্ব দেওয়া এবং মাদক কারবারি দের আটক ও বিভিন্ন বিষয়ে তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর২০২১ মাসিক কল্যাণ সভায় বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে প্রথম বার, ২২ ডিসেম্বর ২০২১ দ্বিতীয় বার, ১৬ মে ২০২২ তৃতীয় বার এবং চলতি মাসে চতুর্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন তিনি।

জানা যায়, বাঘা থানায় দায়িত্ব পাওয়ার পরপরেই আগের থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করেছে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় কয়েক কোটি টাকার অবৈধ মাদক ও অস্ত্র। তিনি ব্যক্তি উদ্ব্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে নামাজের পূর্বে সংক্ষিপ্ত ভাবে মাদক নির্মূলে, আত্মীয়ের সু-সম্পর্ক বজায় রাখা , পারিবারিক বিভিন্ন সমস্যার সমাধান এবং রাস্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ জনগনের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে চলেছে সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে আসছেন।

নাম প্রকাশ না করা শর্তে একজন চৌকস পুলিশ এসআই বলেন, ওসি সাজ্জাদ হোসেন স্যার বর্তমানে বাঘা থানাকে একটি মডেল হিসেবে তৈরী করার চেস্টায় থানার সকল পুলিশ অফিসারগন ও কনেস্ট্রেবলদের চৌকস হিসেবে গড়ে তুলছেন বিভিন্ন অভিযান পরিচালনা করে। সেই সাথে জনসাধারণের জন্য বাঘা থানায় পুলিশের সেবা নিতে কোন টাকা লাগে না এটাও বাস্তবায়ন করে ফেলেছেন ওসি স্যার ইতিমধ্যে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।