মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি ||
তালা উপজেলার সুভাষিনী সীমান্ত এলাকায় ১২ বছর ৯ মাস বয়সী এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি এবং পরিবারের ভিজিডি কার্ড বাতিল করে ভ্রাম্যমান আদালত। ২০ আগষ্ট (শনিবার) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস এ আদেশ জারী করেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হবে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বৃহস্পতিবার রাতে তালা উপজেলার শুভাষিনী গ্রামের ১২ বছর ৯ মাস বয়সী এক কিশোরীর বিয়ে হয় পার্শ্ববর্তী খুলনা জেলায় ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামে। এ সংবাদ পেয়ে শুক্রবার ছেলের বাড়িতে গিয়ে ঐ কিশোরীকে উদ্ধার করে আনা হয়। তবে এ সময় বিয়ের কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
