ঢাকাSaturday , 20 August 2022
  • অন্যান্য

মুখে গামছা পেঁচিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

admin
August 20, 2022 9:28 pm
Link Copied!

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ

বাড়ির পাশে দোকান থেকে খাবার জিনিস আনতে গিয়ে প্রতিবেশী চাচার দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন ৫ বছরের এক কন্যা শিশু। বিষয়টি জানতে পেরে রক্তাত্ব অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন শিশুটির পরিবার। এদিকে ঘটনার পর থেকে বখাটে প্রতিবেশী চাচা পলাতক আছে। শনিবার বেলা ১১ টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপির ঘোড়াপা গ্রামে এই ঘটনা ঘটে।

শিশুটির পরিবার ও পুলিশ জানায়, সকালের দিকে শিশুটি তাঁর বাড়ির পাশে প্রতিবেশী গাফফারের দোকানে খাবার জিনিস কেনার জন্য যায়। এসময় গাফফার ও তাঁর স্ত্রী বাড়ীতে কেউ ছিলনা। এই সুযোগে গাফফারের বখাটে ছেলে রবিউল (১৮) শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে শিশুটির মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাত্ব অবস্থায় বাড়ী ফিরে বিষয়টি তাঁর মাকে জানায়। শিশুটির অবস্থা আশঙ্কজনক দেখে প্রথমে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে, সেখান থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল এবং সবশেষ বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসাপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা। এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে বখাটে পালিয়ে যায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। বখাটে রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।