ঢাকাSaturday , 20 August 2022
  • অন্যান্য

সরিষাবাড়ীতে সাবেক বিএনপি মহাসচিব এর ২৩ তম মৃত্যুবার্ষিকী উদযাপিত

Link Copied!

 

জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি’র সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন এবং গ্রামগুলোতে দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) এ উপলক্ষে সকাল ১১টায় পৌরসভার মূলবাড়ি এলাকায় মরহুমের পারিবারিক গোরস্থানে জমায়েত হয়ে পুষ্পস্তবক অর্পণ করে ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশ নেন দলীয় হাজার হাজার নেতা কর্মী।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ করে জেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মি বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।