ঢাকাSaturday , 20 August 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে প্রেমিকাকে ধর্ষণের ঘটনায় যুবক কারাগারে।

Link Copied!

 

মোঃ নাজমুল হক

স্টাফ রিপোর্টার:
নওগাঁ নিয়ামতপুরে কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের ঘটনায় প্রেমিক আফাল মাহাতো (২২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। ধর্ষক আফাল মাহাতো উপজেলার নেহেন্দা গ্রামের গড়গড়িয়াপাড়ার মৃত ধনা মাহাতোর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুনী নিয়ামতপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আসামি আফাল মাহাতো দীর্ঘদিন ওই তরুনীকে উক্ত্যক্ত করার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের মাঝেই ৯ জুন গভীর রাতে মেয়ের ঘরে প্রবেশ করে ঐ মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষক আফাল মাহাতো। ভুক্তভোগী তরুনীর চিৎকারে ছুটে আসে তরুণীর বাবা-মাসহ প্রতিবেশীরা। কোনো উপায় না পেয়ে একমাস পরে বিয়ে করবে বলে আশ্বাস দেয় ধর্ষক যুবক। একমাস পার হওয়ায় তরুনীর পরিবার বিয়ের জন্য বললে বিষয়টি এড়িয়ে যান ওই যুবক।
ভুক্তভোগী তরুনীর বাবা বলেন, আমরা আদিবাসী গোত্রের মানুষ হওয়ায় সন্মানের ভয়ে বিয়ে করতে রাজি হওয়ায় তাকে কিছু বলি নি। কিন্তু একমাস পার হয়ে গেলে বিয়ের কথা বললেই বিয়ে করতে পারবে না বলে জানায়। কোন উপায় না পেয়ে থানায় মামলা দায়ের করেছি।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ওই তরুনীকে পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।