মনা,যশোর জেলার প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় জেলের জালে আটকাপড়ে ১শ কেজি ওজনের শিবলিঙ্গ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলার হরিঢালী ইউপির গোলাবাড়ীস্থ কপোতাক্ষ নদ থেকে জগদীশ-অঞ্জনা বিশ্বাস দম্পত্তি এ শিবলিঙ্গের সন্ধান পেয়ে তা উদ্ধার করেন। জগদীশ-অঞ্জনা দম্পতি বলেন, মাছধরার জন্য আমরা প্রতিদিনের ন্যায় কপোতাক্ষ নদে পাটাজাল পাতি। জাল তোলার সময় বাঁধা পেলে নদে নেমে এ শিবলিঙ্গের সন্ধান পেয়ে তা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি পরবর্তীতে হরিঢালীর ৫ নং ওয়ার্ড সদস্য আজিজুল খান ও ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে জানিয়ে শনিবার দুপুরে থানায় হস্তান্তর করি।
এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, প্রায় ১শ কেজি ওজনের ৩ ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গটি কষ্টি পাথরের কিনা তা পরীক্ষা ছাড়া এ মুহূর্তে কিছুই বলা যাবেনা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
