রেজাউল করিম (জগন্নাথ বিশ্ব বিদ্যালয়)
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমাপ্তির মধ্য দিয়ে শেষ হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। দ্বিতীয়বারের মত আয়োজিত হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা।
‘সি’ ইউনিটে প্রায় ৩ হাজার ৭০টি আসন রয়েছে। এর বিপরীতে ৪২ হাজার ১১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ১৪ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী। সারাদেশে ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, ভর্তি পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম প্রস্তুত ছিল। কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা জোরদারে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
