ঢাকাSaturday , 20 August 2022
  • অন্যান্য

প্রেসক্লাব এর পক্ষ থেকে পুলিশ সুপার, জয়পুরহাট মহোদয়কে বিদায়ী সংবর্ধনা

admin
August 20, 2022 11:57 am
Link Copied!

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা মহোদয়ের বদলিজনিত কারণে ১৯/০৮/২০২২ খ্রিঃ তারিখ জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে পুলিশ সুপার মহোদয়কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন জয়পুরহাট প্রেসক্লাব।

উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়কে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন জয়পুরহাট প্রেসক্লাব এর পক্ষ থেকে এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল সভাপতি জয়পুরহাট প্রেসক্লাব সহ-সভাপতি জয়পুরহাট জেলা আওয়ামী লীগ ও পিপি জজ কোর্ট জয়পুরহাট এবং প্রেসক্লাবের আরো সদস্যগণ। জয়পুরহাট প্রেসক্লাব এর পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। প্রেসক্লাবের প্রতিটি সদস্য পুলিশ সুপার মহোদয়ের ভালো ব্যবহারে মুগ্ধ। প্রেসক্লাবের সদস্যরা ব্যক্ত করেন, পুলিশ সুপার মহোদয় ভালো ব্যবহারের জন্য সর্বমহলে প্রশংসিত ছিলেন। প্রেসক্লাবের প্রতিটি সদস্য পুলিশ সুপার মহোদয়ের বিদায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

পুলিশ সুপার মহোদয় জয়পুরহাট প্রেসক্লাবের সকলের জন্য মঙ্গল কামনা করেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশ সুপার মহোদয়ের সাথে যোগাযোগ করার জন্য বলেন। পুলিশ সুপার মহোদয় নিজেও জয়পুরহাট প্রেসক্লাবের সদস্যদের ভালোবাসায় সিক্ত হয়ে পড়েন।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন, পুলিশ এবং প্রেস দুইটির মধ্যে নিবিড় সম্পর্ক সমাজ, রাষ্ট্র ও সরকারের জন্য গুরুত্বপূর্ণ। যদি উভয়ের মধ্যে নিবিড় সম্পর্ক না থাকে তাহলে উভয়েই ক্ষতিগ্রস্থ হবে। পুলিশ ও প্রেসের কাজের ধরণ কিন্তু একই রকম। পুলিশ কাজ করে মাঠে পর্যায়ে আইন প্রয়োগ এবং প্রেস কাজ করে তার লেখনি ক্ষমতায়। জয়পুরহাট জেলাকে আপনারা সাংবাদিক বৃন্দ পুরো বাংলাদেশের কাছে ভালোভাবে উপস্থাপন করেছেন। এইজন্য জয়পুরহাটবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, জয়পুরহাট জেলায় করোনার সময়ে অক্সিজেন সেবা, কিডনী ক্রয়-বিক্রয় চক্রের আসামী গ্রেফতার, কিডনী ক্রয়-বিক্রয় রোধ করা, মিটার ও ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেফতার ও দুই দফায় ৪৪জন কনস্টেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ছিলো আমার বড় অর্জন। আমার এই অর্জনে আপনারা আমার সাথে থেকে সহযোগিতা করেছেন আমাকে বিভিন্ন তথ্য দিয়ে তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই অসাধারণ কাজগুলো কখনো আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়। আমি আশা করি আপনাদের এই ভালো কাজ গুলো সারাজীবন অব্যাহত থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব এ কে এম আলমগীর জাহান, অফিসার ইনচার্জ, সদর থানা, জয়পুরহাট, জনাব শাহেদ আল মামুন, ওসি, ডিবি, এ্যাডঃ নন্দ কিশোর আগারওয়ালা সদস্য জয়পুরহাট প্রেসক্লাব, আ খ ম আব্দুর রহমান রনি, সাবেক সাধারণ সম্পাদক জয়পুরহাট প্রেসক্লাব ও সদস্য জয়পুরহাট জেলা আওয়ামী লীগ, জনাব শাহাদুল ইসলাম সাজু সহ-সভাপতি জয়পুরহাট প্রেসক্লাব, মাশরেকুল আলম কোষাধ্যক্ষ জয়পুরহাট প্রেসক্লাব সহ জয়পুরহাট প্রেসক্লাবের সদস্যগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।