ঢাকাMonday , 9 May 2022
  • অন্যান্য

নেত্রকোণার আটপাড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা

admin
May 9, 2022 4:00 pm
Link Copied!

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার আটপাড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে আটপাড়া উপজেলা হল রুমে নির্বাহী অফিসার শাকিল আহমেদ এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, আওয়ামী লীগ নেতা সুলতান উদ্দিন আহম্মদ, হাজী মো: মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন, প্রধান শিক্ষক মো: কামাল উদ্দিন খান, প্রভাত চন্দ্র দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, সকল ইউ.পি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ প্রমূখ।

আজকের আইন শৃক্সখলা কমিটির সভায় উপস্থিত শুনই ইউ.পি চেয়ারম্যান মো: রোকন উজ্জামান রোকন বলেন, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ইরি-বোর মৌসুমে কৃষকগণ ধান-খড় রেখে দেওয়ার ফলে রাস্তার ভাঙ্গা অংশ দেখা না যাওয়ার কারণে গত ২৬ এপ্রিল সড়ক দুর্ঘনায় আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম হীরা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পাঁ ভেঙ্গে যায়। এ ছাড়া প্রতিনিয়ত বিভিন্ন সড়কে মটর সাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হয়েছেন। এ বিষয়টির উপরে সভায় উপস্থিত সকলেই একমত পোষণ করেন।

এছাড়া উপজেলার আইন শৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সভার সভাপতি নবাগত ইউ.এন.ও শাকিল আহমেদ সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমি আটপাড়াকে একটি মডেল উপজেলা হিসাব রূপান্তর করতে সক্ষম হবো। তাছাড়া বর্তমানে উপজেলার বিভিন্ন হাট-বাজারে খাদ্য সামগ্রীর উচ্চমূল্য নিয়ন্ত্রণ রাখতে মনিটরিং কার্যক্রম চালিয়ে যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।