ঢাকাFriday , 19 August 2022
  • অন্যান্য

জন্মাষ্টমী উদযাপন চলছে জয়পুরহাটে

Link Copied!

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শিব মন্দির চত্বর থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কেন্দ্রীয় শিব মন্দির চত্বরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা প্রশাসক শরীফুল ইসলাম,পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল,

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য নৃপেন্দনাথ মন্ডল, জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. ঋষিকেস সরকার, সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।