ঢাকাFriday , 19 August 2022
  • অন্যান্য

দেবহাটা থানা পুলিশের অভিযানে ১১০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকউদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ১৮/০৮/২০২২ তারিখ, এসআই(নিঃ) শেখ মোঃ গোলাম আজম, এসআই (নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা, এএসআই (নিঃ) শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন চর রহিমপুর এলাকা হইতে ১১০ (একশত দশ) বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ সেলিম হোসেন(২৮), পিতা-মোঃ আঃ সবুর গাজী ,স্থায়ী: গ্রাম- চর রহিমপুর, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন এবং অপর আসামী ২। মোঃ শাহজাহান(৩০), পিতা-নজরুল গাজী , স্থায়ী: গ্রাম- দক্ষিন কুলিয়া, এপি সাং-চর রহিমপুর আদর্শগ্রাম, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা পালিয়ে যায়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অত্র থানায় ইতিপূর্বে মাদক মামলা রয়েছে। আসামীকে ইং-১৯/০৮/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।