এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজিব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব স, ম, কাইয়ুম এর নেতৃত্বে ইং-১৯/০৮/২০২২ তারিখ অত্র থানাধীন মাহমুদপুর এলাকা হইতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া থানার এসআই/স্বপন কুমার মন্ডল ও এএসআই/আনোয়ার হোসেন, এএসআই/লালন মিয়া সঙ্গীয় ফোর্স রতন কুমারের সহায়তায় ৫১ (একান্ন) বোতল ফেনসিডিল সহ আসামী ১| আক্কাচ আলী, পিতা-আঃ গাজী, সাং বৈকারী, ২| মাসুদ রানা, পিতা-মিজানুর, সাং ঘোনা, থানা ও জেলা-সাতক্ষীরাদ্বয় কে গ্রেফতার করেন।
এছাড়াও থানার বিভিন্ন এলাকা হইতে অভিযান করিয়া গ্রেফতারী পরোয়ানামূলে ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
