রুক্ষ সময়
আলফেসানি
এই বুকের মরুভূমিতে
নাহি প্রণয়ের বৃক্ষ হয়,
উত্তপ্ত বায়ু তাহার
শুষ্ক অনুর্বর জমি হায়,
যদি আসে বর্ষা
উর্ধ্বে চেয়ে থাকা এই আশায় ।
এত দীর্ঘ অপেক্ষা
যেন কভু শেষ হবার নয়,
প্রতিটা প্রহর শুধু খোঁজে তারে
যারে আপন মনে হয়,
এত আকুতি কি করে
কাটে দিন শেষ নাহি হয় ।
আকুতি নিয়ে চোখে
তাকিয়ে আছি সহস্র বছর
পরবে না চোখের পলক
ঝরে পড়া অশ্রুর ফোঁটা
অবশেষে খুঁজে পাবে ভালোবাসা
মিলায়ে মাটিতে।
রচনা
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
