ঢাকাThursday , 18 August 2022
  • অন্যান্য

শার্শার প্রবাসী জামাল ‘খুনে’ ১৫ জনের নামে মামলা।

Link Copied!

 

মনা,যশোর জেলার প্রতিনিধিঃ

শার্শার ধলদা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেনকে হত্যা ও সহযোগীতার অভিযোগে চার প্রবাসীসহ ১৫ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার নিহত জামালের পিতা মুছা করিম বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরমান হোসেন অভিযোগটি গ্রহণ করে শার্শা থানা এ ঘটনায় কোন মামলা আছে কিনা থাকলে প্রতিবেদন আকারে আদালতে জমা দেয়ার আদেশ দিয়েছেন শার্শা থানার ওসিকে।
আসামিরা হলো শার্শার ধালদা গ্রামের মানিক বিশ্বাসের ছেলে মোখলেজ, মৃত খোদা বক্সের ছেলে রহিম, মৃত মহাতাবের ছেলে ইউনুচ আলী, মুনছুরের ছেলে ইমরান, আরশাদ ত্রিপুরার ছেলে ভাষান, আবুল হোসেন, রফিক ত্রিপুরার ছেলে জয়নাল, খায়েরের ছেলে প্রবাসী রিপন, ওহাবের মেয়ে পারুল, জালালের ছেলে মিলন, ইদ্রিসের স্ত্রী আরজিনা, আমিনুরের ছেলে প্রবাসী সোহাগ, আব্দুল গণির ছেলে প্রবাসী সাইফুল, মানিক বিশ্বাসের ছেলে প্রবাসী মোখলেজ ও ঝিকরগাছার কুন্দিপুর গ্রারেম মতিয়ারের ছেলে মিন্টু মিয়া।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, জামাল মালয়েশিয়া থাকতেন। তার সাথে আসামি সোহাগ, মোখলেজ, সাইফুল ও জালাল মালয়েশিয়ার একই মেসে থাকত। বিদেশে থাকা অবস্থায় তিনি তার পিতা ও মায়ের জন্য নগদ অর্থ, সোনার গহনা ও মূল্যবান জিনিপত্র পাঠাতেন আসামি ইমরামসহ অন্যদের মাধ্যমে। আসামিরা জামালের পাঠানো টাকা জিনিসপত্র তার পিতা ও মাকে না দিয়ে আত্মসাত করতেন। জামাল তার পাঠানো টাকা ও জিনিসপত্র আত্মসাতের বিষয়টি জেনে প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে আসামি সোহাগ, সাইফুল ও মোখলেজ তাকে মারপিট করেছিল। এরমধ্যে আসামি রিপন সৌদী আরব যাওয়ার কথা বলে মালয়েশিয়া যায় এবং জামালের মেসে ওঠে। এক বছর আগে আসামিরা জামাল হোসেনকে হত্যা করে লাশ দেশে পাঠিয়ে দেয়। লাশের ময়না তদন্ত রিপোর্ট চাইলে আসামিরা নিহত জামালের পিতা মুছা করিমকে বাড়িতে থেকে বেরে করে দেয়। এরপর তাড়াহুড়া করে আসামিরা লাশের দাফন সম্পন্ন করে। জামালের লাশে সাথে দেয়া ময়না তদন্ত রিপোর্টসহ যাবতীয় কাগজপত্র আসামি রহিম ও ইউসুফ গ্রহণ করে গোপন করে ফেলে। এ ব্যাপারে গত ১১ আগস্ট শালিসে আয়োজন করলে আসামিরা বাড়িতে হামলা করে মারপিট ও ঘরবাড়ি ভাংচুর করে মুছা করিমকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আসামিরা বিভিন্ন সময় জামালে উপার্জিত ৮-১০ লাখ টাকা নিয়ে আত্মসাত করেছে বলে স্বীকার করে ফেরত দিবেনা বলে জানিয়ে দেয়। বিষয়টি মীমংসার চেষ্টায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ হত্যা মামলা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।