মনা,যশোর জেলার প্রতিনিধিঃ
ছবিঃ ফাইল
যশোরে যুবতীকে যৌন নিপীড়নের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ১৬ আগস্ট দিবাগত গভীর রাতে মামলাটি করেন যশোর সদর উপজেলার পালবাড়ী বিহারী ক্যাম্প এলাকার এক যুবতী। মামলায় সদর উপজেলার বিরামপুর (গুলোকুটা) এলাকার বাবর আলীর ছেলে জীবনসহ অজ্ঞাতনামা ২/৩জন কে আসামি করা হয়েছে।
মামলায় যুবতী উল্লেখ করেন, তিনি যশোর সদর উপজেলার বিরামপুর কালীতলার ভাড়াটিয়া বাড়িতে থাকেন। জীবনের চরিত্র ভাল না। জীবন একাধিক নারী ঘটিত ঘটনার সাথে জড়িত। জীবন প্রায়ই সময় বাদীর গতিবিধি লক্ষ্য করে আসছিল। বাদীকে পথে-ঘাটে উত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো। বাদী আসামীর কথায় রাজী না হওয়ায় ক্ষতি করার হুমকি দেয় জীবন । গত ১০ আগষ্ট সকাল ৯ টায় জীবন ঘরের মধ্যে ঢুকে এবং পিছন থেকে বাদীকে ঝাপটে ধরে। বাদী চিৎকার দিতে চাইলে আসামী বাদীকে মারপিট করার জন্য হুমকী ধামকী প্রদান করে এবং মুখ চেপে ধরে স্পর্শকাতরস্থানে হাত দেয়। বাদী প্রতিহত করতে গেলে গলা চেপে ধরে এবং এলোপাতাড়ী মারপিট করে জখম করে। পরে তিনি ডাক চিৎকার দিলে আশপাশ হতে ঘটনাস্থলে লোকজন এগিয়ে আসলে জীবন বিভিন্ন ধরনের হুমকী দিয়ে চলে যায়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই একরামুল হুদা জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জীবনকে আটকের চেষ্টা চলছে।
