ঢাকাThursday , 18 August 2022
  • অন্যান্য

যশোরের চুড়ামনকাটি থেকে ভাসমান মরদেহ উদ্ধার

Link Copied!

 

মনা,যশোর জেলার প্রতিনিধিঃ
যশোর সদরের চুড়ামনকাঠির বিজয়নগর ব্রিজের নিচের খালের পানির মধ্যে থেকে বিশ্বনাথ (৩৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিশ্বনাথ চুড়ামনকাঠি রেললাইনের পাশে দাশপাড়া আশ্রয়ণ প্রকল্পে থাকেন। তার বাবার নাম কার্তিক ওরফে গোশাই। প্রকল্পের বাসিন্দা রিকশাচালক নিশান জানান বিশ্বনাথ আর আমি একসাথে রিকশা চালাই। বিশ্বনাথের স্ত্রীর সাথে ঝামেলা চলছিলো। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন, তারপর আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, প্রায়ই সময় এই লোকটি (বিশ্বনাথ) আনমনে এখানে বসে থাকতো। কারোর সাথে কোনো কথা বলতো না। এ বিষয়ে ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই) রবিউল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার যশোর২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।