মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি
২০০৫ সালের ১৭ইআগস্ট বিএনপি-জামাত জোট সরকারের মদদে জঙ্গি-সন্ত্রাসীগোষ্ঠীর সারা দেশে ৫ শতাধিক স্থানে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে নেত্রকোণায় অনুষ্ঠিত হলো এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।
উক্ত মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতি মন্ত্রী আশরাফ আলী খান খসরু,এমপি, পৌরঃ মেয়র,মহিলা আসনের এমপি,জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সফল ছাত্রলীগ সভাপতি ব্যারিস্টার ফয়সাল আহমেদ রনি।
মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবে এসে থামে।
এ সময় বক্তব্যে বক্তারা দেশ ও জাতির শত্রুদের হুশিয়ার করেন এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
