ঢাকাWednesday , 17 August 2022
  • অন্যান্য

নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের ফেসবুক আইডি হ্যাক,থানায় জিডি

admin
August 17, 2022 5:30 pm
Link Copied!

 

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর এর ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাক হয়েছে।হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য ড.সৌমিত্র শেখর।

আইডিটির ফেসবুকে ফলোয়ার যারা তারাই কেবল হ্যাক হওয়া আইডিটি দেখতে পাচ্ছে। যারা বন্ধু তালিকায় রয়েছে তারা আইডিটি দেখতে পাচ্ছে না।

রবিবার (১৪ আগস্ট) থেকে উপাচার্যের ফেসবুক আইডি হঠাৎ উধাও। দুইদিন চেষ্টা করেও আইডি ফেরৎ পায়নি তিনি।(১৬ আগষ্ট) মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্য সৌমিত্র শেখর ত্রিশাল থানায় একটি জিডি করেছেন জিডি নাম্বার ৭৯২।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইবুক আইডি হ্যাক হওয়ার বিষয়ে উপাচার্য বলেন, “ ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আমি ইতিমধ্যেই আইনের আশ্রয় গ্রহণ করেছি। আমার ভেরিফাইড আইডি নিয়ে কেউ বিভ্রান্তিকর অবস্থায় পড়বেন না। আশা করি দ্রুতই প্রশাসনের সহায়তায় আমার ফেসবুক আইডি ফিরে পাবো। সকলেই সতর্ক থাকবেন।

জিডির বিষয়ে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, “আমরা ফেসবুক আইডি হ্যাকের বিষয়ে জিডি গ্রহণ করেছি। ইতিমধ্যেই আমরা বিটিআরসির চেয়ারম্যান রমনা, ঢাকার কাছে প্রতিবেদন পাঠিয়েছি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।