মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের বিখ্যাত নেওয়াজ বিস্কুট কোম্পানির মালিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খন্দকার ইমারত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজেউন)। মঙ্গলবার দিনগত রাতে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। এদিন দুপুরে শহরের নীলগঞ্জ মসজিদে তার নামাজের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে কারবালায় দাফন করা হয়। জানাজায় শহরের বিশিষ্ট ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ গ্রহণ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার বড় ছেলে মিঠু খন্দকার যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী। মেঝ ছেলে খন্দকার মারুফ হোসেন ইকবাল যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমান সিটি কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
