এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় চোরাই মালামাল উদ্ধার অভিযান পরিচালনা কালে ইং ১৫/০৮/২০২২ তারিখ, দিবাগত রাত এসআই(নিঃ) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন উত্তর পারুলিয়া গ্রামস্থ জনৈক আবু তালেব শেখ এর চায়ের দোকানের সামনে রাস্তার পাশ হইতে আসামী ১। মোঃ মনিরুল ইসলাম @ ভ্যাদল (৪৭), পিতা-মৃত লোকমান সরদার, সাং-রইচপুর দক্ষিন পাড়া, ২। মোঃ মাসুদ হোসেন (১৯), পিতা-মোঃ রুহুল কুদ্দুস, সাং-রইচপুর মধ্যপাড়া, সর্বথানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্র্রেফতার করে তাদের দখল হইতে চোরাই ইঞ্জিন চালিত ভ্যানগাড়ী উদ্ধার করে। আসামীদ্বয়কে ইং-১৫/০৮/২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
