নাজমুল হক স্টাফ রিপোর্টার
নওগাঁর নিয়ামতপুরে সাবরেজিষ্ট্রি অফিসে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ ঘটিকায় সাবরেজিষ্ট্রি অফিস ও দলিল সমিতির আয়োজনে আলোচনা সভায় মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবরেজিষ্ট্রার পরিতোষ কুমার অধিকারী। এ সময় আরও বক্তব্য রাখেন দলিল মোজাফফর হোসেন, আবু সাইদ, দ্বিজেন দাস, সাইদুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল লতিফ প্রমূখ। সভা সঞ্চালনা করেন শাহজাহান বুদু।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
