ঢাকাTuesday , 16 August 2022
  • অন্যান্য

লাখাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন পালিত।

Link Copied!

 

তুহিনুর রহমান তালুকদার হবিগঞ্জ প্রতিনিধিঃ-

সোমবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এর পর জাতীয় শোক দিবস উদযাপন লক্ষে এক শোক র‍্যালী ও মৌনমিছিল বের করা হয়। এই মৌনমিছিলটি লাখাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাখাই উপজেলা অডিটোরিয়াম হলে সকাল ১১টায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ অফিরের ডাঃ শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডঃ মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা কেশব চন্দ্র রায়, সাংবাদিক এডঃ আলী নোয়াজ, আবুল কাশেম, ও আতাউর রহমান ইমরান, কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার, আরো উপস্তিত ছিলেন লাখাই উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাজাহান, ওসি তদন্ত চম্পক দাম৷ বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান খোকন চন্দ্রগোপ ও দলীয় নেতাকর্মিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিস্টানের ছাত্র/ ছাত্রীদের মাঝে রচনা ও চিত্রাঙ্গণ প্রতিযোগীদের মাঝে পূরস্কার বিতরণ করা হয়েছে। পরিশেষে লাখাই উপজেলা যুব উন্নয়ন কর্তৃক বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে ১৮ জন কে ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। উক্ত আলোচনা সভার সভাপতির বক্তব্য দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ইমাম হাফেজ শফিকুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।