ঢাকাTuesday , 16 August 2022
  • অন্যান্য

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করলো।

Link Copied!

 

মনা, যশোর জেলা প্রতিনিধিঃ

জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। দুপুরে শহরের ধর্মতলা এলাকায় সংস্থার জোনাল কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার ও সহকারী পরিচালক আবুল কালামের সভাপতিত্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসএসএস’র জোনাল ম্যানেজার অলোক সাহা, ব্যুরো বাংলাদেশের জোনাল ম্যানেজার আল আমিন খান, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এর আগে সকালে দিনের শুরুতে শোক র‌্যালি করে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংস্থার জোনাল ম্যানেজার ও সহকারী পরিচালক আবুল কালামসহ কর্মকর্তা-কর্মচারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।