ঢাকাTuesday , 16 August 2022
  • অন্যান্য

পাটকেলঘাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন।

Link Copied!

 

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি ||

তালার পাটকেলঘাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও গণভোজের আয়োজন করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সহ-সভাপতি, সদস্য, আওয়ামী আইনজীবী পরিষদ, আহবায়ক কমিটি ও তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ মোহাম্মদ হোসেন।

সার্বিক তত্ত্বাবধানে থাকা তার ছোট ভাই সাবেক ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক বর্তমান তালা উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ মাহবুব হোসেন মিন্টু নিজ হাতে হাজারো ছিন্নমূল ও দুস্থ মানুষকে খাবার পরিবেশন করান।

এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ও সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ জরুল হক,ও সাতক্ষীরা জেলা মৎস্য লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ আব্দুর রহমান এবং আওয়ামী লীগ নেতা টিটু সহ আওয়ামী লীগের ইউনিয়ান এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।