ঢাকাTuesday , 16 August 2022
  • অন্যান্য

বকশীগঞ্জ উপজেলা আ’লীগের সংবাদ সম্মেলন।

Link Copied!

 

ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধিঃ-

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী নূর মোহাম্মদকে শোক দিবসের অনুষ্ঠানে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদের বিরুদ্ধে।
এরি প্রতিবাদের সোমবার ১৫ আগষ্ট বিকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা আ’লীগের সভাপতি নূর মুহাম্মদ দাবী করেন বকশীগঞ্জ উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী ছিলো। তিনি শুধু বকশীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি না তিনি আগামি জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী তিনি বলেন এটা পুলিশ প্রশাসনের কাজ না এটা আমার প্রতিদন্ডি প্রার্থী দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ উপজেলার সংসদ সদস্য আবুল কালম আজাদ নির্দেশে প্রশাসনে মাধ্যমে আমাকে বাঁধা দেওয়া হচ্ছে। এমপি সাব চাইনা আর কোন মানুষ মনোনয় চাক। তিনি আরো বলেন দেওয়াগঞ্জ নেতা কর্মীদের সাথে আলোচনা করে আজ পূর্বনির্ধারিত কর্মসূচিতে যাওয়ার পথে রামরামপুর এলাকায় পৌঁছালে পুলিশ বাঁধা দেয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলে আ’লীগের সহ সভাপতি আবু জাফর, সহ সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ ফোনে জানান, এই আগষ্ট মাসটি বাঙ্গালি জাতীর জন্য কষ্টের ও বেদনার মাস এই মাসে কেউ মিছিল ও শোডাউন করে যাবে সেটা জানে ডিসি এসপি ইউএনও ওসি তারা, এবিষয়ে আমি কিছুই জানিনা আমার কোন হস্থক্ষেপ নাই। কে কি বলল এটা নিয়ে আমার আসে যায় না। এ সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।