স.র সাঈদ, মীরসরাই,চট্টগ্রাম।
আজ ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশন।
আজ সকাল ১০ঃ৩০ ঘটিকায় মীরসরাই উপজেলা সদরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফেরদাউস আলম, উপ-প্রচার সম্পাদক নুর আবছার ভুঁইয়া রাজু এবং মীরসরাই প্রতিবন্ধী সংগঠনের সভাপতি আকবর হোসেন ও নারী বিষয়ক সম্পাদিকা ফাহমিদা আক্তার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
