ঢাকাMonday , 15 August 2022
  • অন্যান্য

নীলফামারীতে বিজিবি ৫১ এর উদ্দেগে ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত।

Link Copied!

 

নীলফামারী জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে নীলফামারীতে বিজিবি ৫১ এর উদ্দেগে ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত।

নীলফামারী ডিমলায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান এর উদ্যাগ নিয়েছে রংপুর ব্যাটালিয়ান (৫১ বিজিবি) গত কাল ১৫ আগস্ট সকাল ৯ ঘটিকা থেকে বিকেল পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা অব্যহত রেখেছেন বিজিবি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের কমান্ডার জনাব ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান (বিএসপিপিএসসি) রংপুর।

উপস্থিত ছিলেন রংপুর ব্যাটালিয়ান (৫১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এএফএম আজমল হোসাইন খাঁন (পিএসসি) ও রংপুর বিজিবির সহকারী পরিচালক জনাব মোঃ ওমর খসরু, থানার হাট ক্যাম্প সুবাদার জনাব মোঃ নজরুল ইসলাম ও মেডিকেল সহকারী অফিসার মোঃ জহিরুল ইসলাম প্রমূখ সহ বিভিন্ন ক্যাম্পের জোয়ানরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।