ঢাকাMonday , 15 August 2022
  • অন্যান্য

জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা সেবা ও খাদ‍্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি

Link Copied!

 

মনা, যশোর জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের কাশীপুর সীমান্তে বিজিবি কতৃক এলাকার অসহায় গরীব দুস্থদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সীমান্তের বেংদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩শ’ গরীব ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা এবং পরে শালকোনা বিজিবি ক‍্যাম্পে দেড় শতাধিক দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিজিবি’র দক্ষিন-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল কে এম আজাদ।
আরও উপস্থিত ছিলেন, যশোর -৪৯ বিজিবি ব‍্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) শাহেদ মিনহাজ সিদ্দিকী, কাশিপুর ক‍্যাম্প কমান্ডার গোলাম মাওলা, শালকোনা ক‍্যাম্প কমান্ডার আবু তাহের ও বেনাপোল প্রেসক্লাবের সভাপতি রাশেদুর রহমান রাশু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।