ঢাকাMonday , 15 August 2022
  • অন্যান্য

গোমস্তাপুরে জাতীয় শোক দিবস পালিত

admin
August 15, 2022 5:13 pm
Link Copied!

 

আসাদুল্লাহ আহমদ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া খায়ের, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু ও মাহফুজা খাতুন, ওসি আলমাস আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, তাজুল ইসলাম সোনারর্দী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী প্রমুখ।

অপরদিকে উপজেলা ও রহনপুর পৌর আওয়ামীলীগ দিবসটি উপলক্ষে রহনপুর কলোনি মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া খায়েরের আয়োজন করে। এছাড়াও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।