এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ই আগষ্ট’২২ এ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। যার মধ্যে সপ্তাহ ব্যাপী বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান, ১৫ই আগষ্ট সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিতভাবে পতাকা উত্তোলন, শোক র্যালী, জাতির জনকের মুর্যালে পুস্পস্তপক অর্পণ,জাতির জনক ও তার পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট নিরবতা,আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে। মেডিকেল অফিসার ডাঃ ফাতিমা ইদ্রিস ইভার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় হাসপাতালের সকলের উপস্থিতিতে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধু ও তার কর্মমুখর জীবন ,তার আদর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করেন।
