ঢাকাMonday , 15 August 2022
  • অন্যান্য

জাতীয় শোক দিবস উপলক্ষে টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল।

Link Copied!

 

ইয়াছির আরাফাত
বকশিগঞ্জ (জামালপুর)প্রতিনিধিঃ-

জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট কতৃক জাতীয় ৪৭ তম শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।

১৫ই আগস্ট রোজ সোমবার সকালে অত্র ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে
সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহরাব হোসেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকল শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় কবিতা আবৃত্তি,চিত্র অংকন ও রচনা প্রতিযোগিতা ও উপস্থিত বক্তব্য অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।