ঢাকাMonday , 15 August 2022
  • অন্যান্য

বাঘায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত।

Link Copied!

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি।

রাজশাহীর বাঘায় যথাযথ মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের চত্ত্বর থেকে একটি শোক র‌্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে শেষ হয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে দোয়া ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শোকের দিনটি স্মরণ করেন।

শোক র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপির পক্ষে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুষ্পার্ঘ্য অর্পন করেন। এর পরে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, পুলিশ প্রশাসনের পক্ষে বাঘা থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন ,মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সংগঠন , সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীগণ পুষ্পার্ঘ্য অর্পন করেন।

পরে সকাল সাড়ে ১১টায় বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি করা হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি কে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু। এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার , পুরুষ ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল আহমেদ , থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, মুক্তিযোদ্ধা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।