ঢাকাMonday , 15 August 2022
  • অন্যান্য

ময়মনসিংহে আফরোজ খান মডেল স্কুলে জাতীয় শোক দিবস পালন।

Link Copied!

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে আফরোজ খান মডেল স্কুল কর্তৃক জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে স্কুলের উদ্যোগে নানান কর্মসূচির আয়োজন করা হয়। সকালে অর্ধনমিত করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ সকাল ৮ টায় নগরির সার্কিট হাউজ প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ উপলক্ষ্যে আজ সোমবার ১৫ আগস্ট সকাল ১০টায় উচ্চ স্কুল ক্যাম্পাসে বঙ্গবন্ধুর উপরে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্টিত হয়েছে।

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আফরোজ উদ্দিন খান স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ মাহবুবুর রহমান স্যার ও প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আজিজুল হক স্যারসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকামন্ডলী, ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।