মোঃ সাব্বির হোসেন,
বগুড়া প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী । ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
আজ সকাল ১০ টায় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এ জাতীয় পতাকা ও শোক পতাকা অর্ধনমিত ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক / শিক্ষিকা, শিক্ষার্থী সহ সকল কর্মচারী। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর স্কাউটের সকল সদস্যবৃন্দ । উক্ত সভায় সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ আবু সায়েম জাহান অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
