ঢাকাMonday , 15 August 2022
  • অন্যান্য

বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান আমাদের মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা ছিল।”- খাদ্যমন্ত্রী।

Link Copied!

 

 

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:

মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জয় বাংলা স্লোগান আমাদের মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা ছিল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা প্রশাসন আয়োজিত ১৫ আগস্ট শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে লাখো জনতা ঝাঁপিয়ে পড়েছিল দেশের স্বাধীনতা অর্জনে। অথচ সেই মানুষটাকে বাঁচতে দিল না ঘাতকেরা। সেই ঘাতক দল বিএনপির নেতারা এখনো বলে পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। বাংলার মানুষ তাদের আর সেই সুযোগ দেবে না। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। জনগণের ভোটের হাতিয়ার শেখ হাসিনার জন্য গর্জে উঠবে আরেকবার বলে জানান তিনি।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম প্রমূখ।
এর আগে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পুস্পস্তবক অর্পনের পর আলোচনা সভা শেষে ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।