এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা,রচনা প্রতিযোগিতা, অংকন প্রতিযোগীতা,কবিতা,বঙ্গবন্ধু র ভাষণ ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ৯ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুব্রত সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আব্দুল জব্বার, সাবেক অভিভাবক সদস্য জামিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভীন,সিনিয়র শিক্ষক রবিন চন্দ্র লস্কার ও সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: সালাউদ্দিন।
