মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি ||
গতকাল ১৪ আগষ্ট (রবিবার) তালায় বাল্যবিবাহ হয়ে যাওয়া এক কিশোরীকে উদ্ধার করে বাল্যবিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ঐ মেয়েকে তার বাবার হেফাজতে দেয়া হয়। অপরদিকে বাল্যবিবাহের অপরাধে বরের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস উক্ত জরিমানা করেন। এর আগে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার তালার সরুলিয়া ইউনিয়নের খোর্দ গ্রামের ঐ কিশোরী ও তার পরিবারের লোকদের তার দপ্তরে হাজির করে বাল্যবিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
