বি,এম তপু ,সাতক্ষীরা সদর, নিউজ টাইম বিডি,
আজ ১৪ই আগস্ট রবিবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক শিল্পকলা একাডেমী ভবনে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী উপদেষ্টা মন্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সভাপতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথিঃ বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা, আলহাজ্ব নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা, কাজী আখতার হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশ উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রলীগ নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আশিকুর রহমান, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখা।
